মূল অংশে যান
WebShetu

প্রশ্ন-উত্তর

সাইটের মালিক কে হবে?

একবারে কিনে নিলে সাইট, ডোমেইন আর সব অ্যাকাউন্ট আপনার নামে থাকবে। মাসিক ভাড়ার সাইটে, ভাড়া চলা পর্যন্ত হোস্টিং আর লাইসেন্স আমাদের কাছে থাকে। পরে চাইলে সাইটটা কিনেও নিতে পারবেন।

দ্বিতীয় বছর থেকে কত টাকা লাগবে?

প্রতিটি প্যাকেজের নিচেই রিনিউয়ের খরচ লেখা আছে। যেমন, স্টার্টার আর বিজনেস সাইটে দ্বিতীয় বছর থেকে বছরে ৩,৮৯৯ টাকা লাগে, ডোমেইন আর হোস্টিং মিলিয়ে।

টাকা কীভাবে দেব?

bKash, Nagad অথবা ব্যাংক ট্রান্সফারে। প্রতিটি বিলের একটা লিংক পাঠিয়ে দিই, সেখানে টাকার অঙ্ক আর কীভাবে দেবেন সব লেখা থাকে।

সাইট বানাতে কতদিন লাগে?

এটা নির্ভর করে প্যাকেজের ওপর, আর আপনার লেখা-ছবি কবে হাতে পাচ্ছি তার ওপর। কাজ শুরুর আগেই আমরা নির্দিষ্ট তারিখ জানিয়ে দিই।

মাসিক ভাড়ার বিল দিতে দেরি হলে কী হবে?

বিলের তারিখের আগে আর সেদিন আমরা মনে করিয়ে দিই। তারিখ পার হওয়ার পরও ৭ দিন সাইট চালু থাকে। এর মধ্যেও বিল না দিলে সাইট সাময়িকভাবে বন্ধ হয়, তবে কোনো তথ্য মুছে যায় না। বিল দিলেই সাইট আবার চালু হয়ে যায়।

Google-এ এক নম্বরে এনে দিতে পারবেন?

সৎভাবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না, কারণ কে কত নম্বরে থাকবে তা ঠিক করে Google। আমরা প্রতি মাসে নির্দিষ্ট কাজ করি, আর রিপোর্টে দেখাই আপনার কিওয়ার্ডগুলো এখন কত নম্বরে।

বিজ্ঞাপনের টাকা কি আপনাদের দিতে হবে?

না দিলেও চলে। নিজের bKash থেকে সরাসরি Meta-কে দিতে পারেন, তখন আমরা শুধু বিজ্ঞাপন চালানোর মাসিক ফি নিই। আর চাইলে আমাদের মাধ্যমেও দিতে পারেন: ডলারপ্রতি ১৫৫ টাকা, পুরো বাজেট আগেই পরিশোধ করতে হবে।

চ্যাটবটের মাসের উত্তর শেষ হয়ে গেলে কী হবে?

৮০% শেষ হলেই আপনাকে জানিয়ে দিই। পুরোটা শেষ হলে চ্যাটবট একটা নির্দিষ্ট মেসেজ দেয় আর আপনার টিমকে খবর দেয়। চাইলে ৪৯৯ টাকায় আরও ৫০০টি উত্তর নিতে পারবেন। নিজে থেকে কোনো টাকা কাটা হয় না।

পরে প্যাকেজ বদলানো যাবে?

হ্যাঁ। যেকোনো সময় বড় প্যাকেজে যেতে পারবেন, অথবা নতুন সার্ভিস যোগ করতে পারবেন।

আমার আগে থেকেই একটা সাইট আছে, সেটা নতুন করে বানিয়ে দেবেন?

হ্যাঁ, নতুন করে ডিজাইন ৫,৬৯৯ টাকা থেকে শুরু। আপনার এখনকার সাইট দেখে নির্দিষ্ট দাম জানিয়ে দেব।