মূল অংশে যান
WebShetu

যেসব ব্যবসার জন্য কাজ করি

একেক ব্যবসার দরকার একেক রকম। আপনার ব্যবসাটা বেছে নিন, দেখুন কী কী লাগবে।

ইন্টারনেট প্রোভাইডার (ISP)

নতুন লাইনের অর্ডার আসুক ওয়েবসাইট থেকেই

গ্রাহক জানতে চান তাদের এলাকায় আপনার লাইন আছে কিনা, কোন প্যাকেজে কত স্পিড, আর বিল কীভাবে দেবেন। এসব তথ্য এক জায়গায় থাকলে একই প্রশ্নে বারবার ফোন আসে না, আর নতুন লাইনও বেশি হয়।

অনলাইন শপ ও এফ-কমার্স

Facebook পেজের বাইরেও বিক্রি বাড়ান

Facebook পেজে বিক্রি ভালোই হচ্ছে, কিন্তু অর্ডার নেওয়া, দাম বলা আর ডেলিভারির ঠিকানা লেখা, সবই করতে হচ্ছে হাতে। নিজের অনলাইন শপ আর চ্যাটবট থাকলে এই কাজগুলো অনেক সহজ হয়ে যায়।

ক্লিনিক ও ডায়াগনস্টিক

রোগীরা যেন সহজে খুঁজে পান আর সিরিয়াল দিতে পারেন

রোগীরা খোঁজেন কাছাকাছি ডাক্তার, চেম্বারের সময় আর টেস্টের খরচ। এসব তথ্য আপনার সাইটে আর Google-এ ঠিকঠাক থাকলে রিসেপশনে একই প্রশ্নের উত্তর বারবার দিতে হয় না।

স্কুল ও কোচিং সেন্টার

ভর্তির সব তথ্য এক জায়গায়

অভিভাবকরা জানতে চান ব্যাচ কখন, ফি কত, কারা পড়ান আর আগের রেজাল্ট কেমন। সাইটে নোটিশ আর ভর্তির ফর্ম থাকলে ভর্তির সময়ের ভিড় আর ফোন, দুটোই কমে।

রেস্টুরেন্ট

মেন্যু দেখেই যেন খেতে ইচ্ছা করে

খেতে যাওয়ার আগে মানুষ দেখে নেয় মেন্যু, দাম, ঠিকানা আর কখন খোলা থাকে। খাবারের সুন্দর ছবি আর নিয়মিত পোস্ট নতুন কাস্টমার নিয়ে আসে।

রিয়েল এস্টেট

প্রতিটি প্রজেক্ট দেখান গুছিয়ে

ফ্ল্যাট বা জমি কেনার আগে ক্রেতা অনেক খোঁজখবর নেন। প্রতিটি প্রজেক্টের আলাদা পেজ, ছবি, লোকেশন আর হ্যান্ডওভারের তারিখ দেওয়া থাকলে তাদের ভরসা বাড়ে।

ট্রাভেল এজেন্সি

ট্যুর প্যাকেজগুলো সাজিয়ে দেখান

ট্যুর, ভিসা বা টিকিট কেনার আগে মানুষ কয়েক জায়গায় দাম মিলিয়ে দেখে। দাম আর প্যাকেজে কী কী থাকছে তা পরিষ্কার লেখা থাকলে বুকিং সহজে হয়।

এলাকাভিত্তিক সার্ভিস ব্যবসা

এলাকার মানুষ খুঁজলে যেন আগে আপনাকেই পায়

গাড়ি সার্ভিসিং, পার্লার, ইলেকট্রিশিয়ান কিংবা ক্যাটারিং, এখন মানুষ সবকিছুই Google আর Facebook-এ খোঁজে। ছোট একটা সাইট আর Google Business Profile থাকলেই অনেক নতুন কাজ আসে।